পাইকগাছায় সাংবাদিককে হত্যাসহ হুমকির অভিযোগে থানায় জিডি

Date:

Share:

পাইকগাছায় সাংবাদিককে হত্যাসহ হুমকির অভিযোগে থানায় জিডি

বিশেষ প্রতিনিধি:
খুলনার পাইকগাছায় মোবাইল ফোনে এক সাংবাদিককে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিজের জীবনের নিরাপত্তা চেয়ে পাইকগাছা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় দৈনিক বাংলাদেশ সময়-এর পাইকগাছা প্রতিনিধি মোঃ জিয়াউদ্দীন নায়েব (৪৫)।

গত সোমবার (৯ নভেম্বর ২০২৬) দুপুর ২টার দিকে অজ্ঞাতনামা একটি মোবাইল (01718444672)নম্বর থেকে সাংবাদিক জিয়াউদ্দীন নায়েবের ব্যবহৃত(01400755744) নম্বরে কল আসে। ফোন রিসিভ করার পর অপর প্রান্ত থেকে শরিফা নামে একজনকে চেনেন কি না তা জানতে চাওয়া হয়। জবাবে তিনি ওই নারীর একটি ঘটনা রয়েছে বলে উল্লেখ করেন। এ সময় ফোনের অপর প্রান্ত থেকে তাঁকে মামলায় ফাঁসানোর কথা বলা হয়।
কলকারী নিজের পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ‘শিমুল’ বলে দাবি করেন এবং খুলনার মাই টিভির সাংবাদিক শিশির মনিরের সঙ্গে কাজ করেন বলে জানান। একপর্যায়ে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হলে কলকারী তাঁকে হত্যাসহ বিভিন্ন ধরনের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
জিডিতে সাংবাদিক জিয়াউদ্দীন নায়েব আশঙ্কা প্রকাশ করেন, অজ্ঞাতনামা ওই ব্যক্তি যেকোনো সময় তাঁর বড় ধরনের ক্ষতি করতে পারেন। ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থেই তিনি বাধ্য হয়ে থানায় সাধারণ ডায়েরি করেছেন। ৯ নভেম্বর ২০২৬ তারিখে পাইকগাছা থানায় এই জিডি নথিভুক্ত করা হয় (জিডি নম্বর: ৪৪৫)।

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আব্দুল আউয়াল কবির জানান, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। জিডিটির তদন্তভার এসআই মোঃ আজিজুর রহমানের ওপর ন্যস্ত করা হয়েছে।

১০ নভেম্বর ২০২৬
পাইকগাছায় সাংবাদিককে হত্যাসহ হুমকির অভিযোগে থানায় জিডি