মানুষের ভালোবাসা ও সমর্থন চেয়ে মাঠে কোরবান আলী

Date:

Share:

মানুষের ভালোবাসা ও সমর্থন চেয়ে মাঠে কোরবান আলী, চৌগ্রাম ইউনিয়নে নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কোরবান আলীর নির্বাচনী গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেল ৩টায় ইউনিয়নের বোড়িয়া বাজার থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন তিনি। পরে স্থাপনদিঘী বাজারসহ ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুখ-দুঃখ, প্রত্যাশা ও এলাকার নানা সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন।

গণসংযোগকালে কোরবান আলী বলেন, “আমি আপনাদের সন্তান। আপনাদের মাঝেই আমার বেড়ে ওঠা। আমি আপনাদের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকতে চাই। আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে আমি চৌগ্রাম ইউনিয়নের মানুষের সেবা করতে চাই।”

তিনি আরও বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন। বিশেষ করে ইউনিয়নের রাস্তাঘাটের উন্নয়ন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার ও সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি বলেন, “আমি চেয়ারম্যান হতে চাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের সেবা করার জন্য। আপনাদের সুখে-দুঃখে একজন আপনজন হয়ে থাকতে চাই। আমার কাছে ধনী-গরিবের কোনো ভেদাভেদ থাকবে না। আমি চাই, চৌগ্রাম ইউনিয়নকে একটি সুন্দর, উন্নত ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে।”

এ সময় তিনি এলাকার সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করে বলেন, “আমি আপনাদেরই একজন। আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ চাই। আপনারা আমাকে দোয়া করবেন এবং আপনাদের মূল্যবান সমর্থন দিয়ে পাশে থাকবেন।”

তাঁর এই গণসংযোগ ও পথসভাকে ঘিরে স্থানীয় মানুষের সঙ্গে কুশল বিনিময় এবং এলাকার উন্নয়ন ও জনসেবার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

৩১ অক্টোবর ২০২৬
মানুষের ভালোবাসা ও সমর্থন চেয়ে মাঠে কোরবান আলী