নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে তালা প্রেসক্লাবের অভিনন্দন

Date:

Share:

প্রেস রিলিজঃ
রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তালা প্রেসক্লাব।

বৃহস্পতিবার এক বার্তায় অভিনন্দন জানিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিদাতার হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম. নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ. মান্নান, সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চু, দপ্তর সম্পাদক বি.এম. বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস.এম. জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য এস.এম. লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির স্টাফ রিপোর্টার সাতক্ষীরা এস.এম. আকরামুল ইসলাম, মো. বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট কবির আহমেদ, মো. সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মণ্ডল, সাধারণ পরিষদ সদস্য মো. লিটন হুসাইন, মো.হাফিজুর রহমান, কাজী এনামুল হক বিপ্লব, খাঁন আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মো. সাগর মোড়ল, মো. মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।

অভিনন্দন বার্তায় তালা প্রেসক্লাবের সাংবাদিকরা নবনির্বাচিত রাষ্ট্রপতির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। একই সঙ্গে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, শান্তি, স্থিতিশীলতা ও জনগণের কল্যাণে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

 

২০ আগস্ট ২০২৬
নব-নির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে তালা প্রেসক্লাবের অভিনন্দন