তালায় মাদকবিরোধী অভিযানে যুবদলের নেতা নুরুর নেতৃত্বে পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি এলাকায় ৪ অক্টোবর রাত ৯টার দিকে তালা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় মাদক বিক্রেতা ফারুক বিশ্বাস (৪০), পিতা—আপু বিশ্বাস এবং তার সহযোগী হযরত বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ বিষয়ে স্থানীয় একাধিক ব্যক্তিরা জানান।
খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম নুরুর নেতৃত্বে নুরুর ভাইপো মনি বিশ্বাস, পিতা ,আমিন বিশ্বাস; আসাদ বিশ্বাস, পিতা ,আমিন বিশ্বাস; এনামুল সর্দার, পিতা, খালেক সর্দার; নাজমুল মোড়ল, পিতা, আতিয়ার মোড়লসহ কয়েকজন মাদকসেবী ব্যক্তি পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, তারা মব সৃষ্টি করে আটককৃত ব্যক্তিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন এবং পুলিশ সদস্যদের মারধর করেন। পরবর্তীতে তালা থানার ওসি আবু বক্কর সিদ্দিক ঘটনাস্থলে এসে অভিযুক্ত তিন ব্যক্তিকে আটক করেন।
এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম বিশ্বাস নুরু মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল নাম্বারটি বন্ধ পাওয়া যায়। তবে এছাড়াও নুরুর বিরুদ্ধে চাঁদাবাজি ডাকাতি সহ একাধিক মামলা রয়েছে।
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, মব সৃষ্টি করে আসামিদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন মাদকসেবীরা। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
