কপিলমুনিতে ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

Date:

Share:

কপিলমুনিতে ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

পাইকগাছা প্রতিনিধিঃ

কপিলমুনিতে পুলিশ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানাগেছে, মঙ্গলবার (২১ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে পাইকগাছা উপজেলার কাশিমনগর মাছ কাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল পুলিশের চৌকস টিম। অভিযানকালে স্থানীয় জনগনের সহযোগিতায় কপিলমুনি ইউপির নাছিরপুর নিকারীপাড়া এলাকা থেকে জয়নাল বিশ্বাস (২৬) ও আলমগীর বিশ্বাস (৪০) নামে দুইজনকে আটক করা হয়। আটককৃত জয়নাল ঐ গ্রামের খালেক বিশ্বাসের ছেলে এবং আলমগীর আফসার আলী বিশ্বাসের ছেলে। আটককারীদের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে পাইকগাছা থানায় মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

২২ জুলাই ২০২৬
কপিলমুনিতে ১০ পিস ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী আটক