ডুমুরিয়ায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান: ‘নিরাপদ খুলনা চাই’-এর বিশাল মানববন্ধন

Date:

Share:

ডুমুরিয়ায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান: ‘নিরাপদ খুলনা চাই’-এর বিশাল মানববন্ধন

জাহাঙ্গীর আলম মুকুল ডুমুরিয়া (খুলনা):
খুলনার ডুমুরিয়া উপজেলায় মাদকদ্রব্যের ভয়াবহ বিস্তার রোধ এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ১১টায় ডুমুরিয়া বাসস্ট্যান্ড চত্বরে “নিরাপদ খুলনা চাই” ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। তীব্র রোদ উপেক্ষা করে কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক আলহাজ্ব মো. শাহজাহান জমাদ্দারের সভাপতিত্বে এবং সদস্য সচিব শেখ ফরহাদ হোসেনের ক্ষুরধার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মতিয়ার রহমান এবং গীতা পাঠ করেন উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক রঞ্জন কুমার সরদার।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর আব্দুল মান্নান ও ডেপুটি রেজিস্ট্রার আলহাজ্ব আ. রহমান বলেন, খুলনা জেলা শহরসহ ডুমুরিয়া অঞ্চলে দিন দিন মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা আমাদের পুরো তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে মাদক সিন্ডিকেটের মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।” এ সময় তারা স্থানীয় প্রশাসনকে আরও জোরালো ও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

নিরাপদ খুলনা চাই” কেন্দ্রীয় কমিটির সভাপতি সরদার বাদশা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন এবং উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আ. হালিম তাদের বক্তব্যে বলেন:
“কেবল আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান দিয়ে মাদক পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়। এর জন্য পরিবার থেকে শুরু করে শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাড়ায়-পাড়ায় সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে পারলেই মাদকের ভয়াল থাবা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা সম্ভব।”দ

মাদকবিরোধী এই মানবিক আন্দোলনে সংহতি প্রকাশ করে আরও উপস্থিত ছিলেন:
কেন্দ্রীয় নির্বাহী সভাপতি দেলোয়ার হোসেন, জেলা ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাবলু, অ্যাডভোকেট মুমিনুর রহমান।
উপজেলা শাখার উপদেষ্টা শেখ শাহিনুর রহমান, আবুল হোসেন সরদার, আহমেদ আলী ফকির, মাহাবুর রহমান মিঠু, রবিউল ইসলাম, সরোয়ার মোড়ল, আল-আমিন, হাবিবুর রহমান খান, খান শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম,মাওলানা খলিলুর রহমান, মাওলানা তৌফিক হোসেন, আব্দুল হক লিটন, মেনায়েম গাজী, শেখ আব্দুল গফফার, রেজওয়ান হোসেন, সরদার দৌলত হোসেন, মো. অলিয়ার রহমান, আ. কাদের, টুটুল কুন্ডু, আরিফ শেখ, পারভেজ গাজী, আনিচ শেখসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে বাসস্ট্যান্ড চত্বরে এক সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় অংশগ্রহণকারীদের কণ্ঠে ‘মাদককে না বলুন’, ‘মাদকমুক্ত সমাজ গড়ুন’ সংবলিত বিভিন্ন মাদকবিরোধী স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। পরিশেষে, ডুমুরিয়া অঞ্চল থেকে মাদক পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত ভবিষ্যতেও ধারাবাহিকভাবে এই সচেতনতামূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার দৃঢ় ঘোষণা দিয়ে সমাবেশ সমাপ্ত করা হয়।

৪ জুলাই ২০২৬
ডুমুরিয়ায় মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান: ‘নিরাপদ খুলনা চাই’-এর বিশাল মানববন্ধন