তালার ইসলামকাটি দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শেখ আব্দুল হাই আর নেই, দাফন সম্পন্ন

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালার ইসলামকাটি সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখক সমিতির সাবেক সভাপতি, বিশিষ্ট সমাজসেবক শেখ আব্দুল হাই (৭১) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)|

গত শুক্রবার বিকেল ৩টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন| শুক্রবার মরহুমের জানাজার নামাজ আছর নামাজের পর তালা সদর ইউনিয়নের মুড়াকলিয়া এম.কে. হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়| পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়| মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, জামাতা, নাতি-নাতনি, আত্মীয়-¯^জন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন|

জানাজায় কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক, সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট মশিয়ার রহমান, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, ইসলাকাটি সাব-রেজিস্ট্রার মো. মাহমুদুর রহমান, দলিল লেখক সমিতির সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, অধ্যাপক হালিম সরদার, তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, উন্নয়ন প্রচেষ্টার পরিচালক শেখ ইয়াকুব আলীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন| জানাজার নামাজে ঈমামতি করে মরহুমের নাতি মাছিয়াড়া গ্রামের হাফেজ আবু জাহিদ গাজী| এছাড়াও আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ জানাজায় অংশগ্রহণ করেন| জানাজা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়|

২৬ জুন ২০২৬
তালার ইসলামকাটি দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শেখ আব্দুল হাই আর নেই, দাফন সম্পন্ন