তালা প্রতিনিধিঃ
নবনিযুক্ত সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক,কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা সম্পাদক ও সাতক্ষীরা-১ আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা মতবিনিময় করেছে তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ|
গতকাল সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা পরিষদ প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেন|
ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, তালা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এম মান্নান, জ্যেষ্ঠ কার্য নির্বাহী সদস্য ও যমুনা টিভির ষ্টাফ রিপোটার এস.এম আকরামুল ইসলাম,এস.এম হাসান আলী বাচ্চু, বি.এম বাবলুর রহমান, কার্য নির্বাহী সদস্য এস.এম জহর হাসান সাগর,পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন,লিটন হুসাইন, মো.ফয়সাল হোসেন, মো.হাফিজুর রহমান প্রমুখ| এ সময় তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ জেলার উন্নয়ন, গণমাধ্যমের বিকাশ এবং সাংবাদিকদের পেশাগত পরিবেশ উন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন|

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন, জেলার উন্নয়ন ও জনকল্যাণে সকলকে সঙ্গে নিয়ে কাজ করা হবে| তিনি গণমাধ্যমকে উন্নয়ন ও জনগণের সমস্যার কথা তুলে ধরার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে উল্লেখ করেন|
