তালা প্রতিনিধি
তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের পাঁচরোখী সার্বজনীন মন্দিরে ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাব সভাপতি, তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এস. এম. নজরুল ইসলাম|
শুক্রবার (৫ জুন) বিকাল ৩টায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সনাতন ধর্মাবল¤^ী ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন|
এ সময় তিনি বলেন, ধর্ম যার যার, উৎসব সবার| পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সম্প্রীতির মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে ওঠে| সকল ধর্মের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধ আরও সুদৃঢ় করতে হবে|
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জহর হাসান সাগর, মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্রী রবিন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী সাগর চন্দ্র দাস, ক্যাশিয়ার শ্রী প্রকাশ দাস, সহ-সভাপতি শ্রী রন্টলাল দাস, শ্রী আনন্দ দাস, শ্রী সঞ্জয় দাস, শ্রী সবুজ দাস, শ্রী বিজয় দাস ও শ্রী গোপাল দাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ভক্তবৃন্দ|
দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠান, হরিনাম সংকীর্তন, পূজা-অর্চনা ও প্রার্থনার মধ্য দিয়ে মহা নামযজ্ঞ সম্পন্ন হয়| ভক্তদের অংশগ্রহণে পুরো মন্দির প্রাঙ্গণে এক আধ্যাত্মিক ও ভক্তিময় পরিবেশের সৃষ্টি হয়|
আয়োজকরা জানান, ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা, সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ কামনা এবং মানবতার বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এ বছরও ৮ম প্রহরব্যাপী মহা নামযজ্ঞের আয়োজন করা হয়েছে| অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মানবকল্যাণ কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়|
