খুলনার সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমানের স্ত্রী,র মৃত্যু, পিতা-মাতার কবরের পাশে দাফন সম্পন্ন

Date:

Share:

মাসুদ রানাঃ
তালা উপজেলার মাঝিয়াড়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান চিশতীর ৬ষ্ঠ কন্যা এবং খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও রাষ্ট্রদূত শেখ ˆতয়েবুর রহমানের সহধর্মিণী লাইলা রহমান (৮১) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন| (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমা শুক্রবার সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন| মৃত্যুকালে তিনি তিন ভাই, পাঁচ বোন, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-¯^জন ও গুণগ্রাহী রেখে গেছেন| তার একমাত্র পুত্র ইঞ্জিনিয়ার শেখ আশিক ইকবাল| শনিবার বাদ আছর মাঝিয়াড়া বায়তুল মামুর জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়| পরে তাকে মাঝিয়াড়া পারিবারিক কবরস্থানে পিতা-মাতার কবরের পাশে দাফন সম্পন্ন করা হয়| মরহুমা লাইলা রহমান সাবেক সংসদ সদস্য ˆসয়দ কামাল বখত ছাকী ও সাবেক মন্ত্রী ˆসয়দ দীদার বখতের মামাতো বোন এবং খুলনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ˆসয়দ ঈসার বোন ছিলেন| এছাড়া তিনি আন্তর্জাতিক মহিলা ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যদের অন্যতম ছিলেন|

জানাজার নামাজে অংশগ্রহন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক অতিঃ সচিব সৈয়দ শাফী আহমেদ, তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, সৈয়দ জুনায়েদ আকবর, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন, শেখ সাদী, ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, ডাঃ সৈয়দ মনজু, সাবেক ইউপি সদস্য সৈয়দ খাইরুল ইসলাম মিঠু, সৈয়দ আব্দুল্লাহ হেল হাদী, মরহুমার ভাই সৈয়দ ইদ্রিস, সৈয়দ হারুন, সৈয়দ ইসরাইল, একমাত্র পুত্র ইজ্ঞিনিয়ার শেখ আশিক ইকবল, ভাইপো সৈয়দ আরিফ ইসতিয়াক,সৈয়দ খালিদসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন| জানাজার নামাজে ঈমামতি করেন মরহুমার পিতা হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল হান্নান চিশতীর প্রতিষ্ঠিত জামে মসজিদের ঈমাম মাওলানা আব্দুল আলীম| জানাজা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়|