তালায় ১০ পিস ইয়াবাসহ যুবক আটক

Date:

Share:

তালা প্রতিনিধিঃঃ
তালার আটারই ১০ পিস ইয়াবাসহ বাবু সরদার (২৩) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ| আটককৃত বাবু সরদার উপজেলার আটারই গ্রামের আহমদ আলী সরদারের ছেলে

রোববার (৩ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার আটারই-বারুইহাটি প্রাইমারি স্কুলের সামনে একটি সেলুন দোকান থেকে তাকে হাতেনাতে আটক করা হয়| পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তালা থানা পুলিশ অভিযান চালিয়ে সাগরের সেলুন দোকানের ভেতর থেকে তাকে ইয়াবাসহ আটক করে| এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য কেনাবেচা হয়ে আসছে| তারা এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেফতারের দাবি জানান|

আটকের পর তালা থানার এসআই শাহীন বলেন, মাদকের সঙ্গে জড়িত কাউকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না| অপরাধ সংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন| তথ্যদাতার পরিচয় গোপন রাখা হবে এবং আমাদের অভিযান অব্যাহত থাকবে|

এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে তাকে আদালতে প্রেরণ করা হবে|