তালা প্রতিনিধিঃঃ
তালায় পহেলা বৈশাখ পালনে প্রস্তুতি সভা এবং জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে|
সোমবার (৬ ই এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মিজ হোসনেআরা এর সভাপতিত্বে উভয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়| আলোচনা সভায় উপজেলা রির্সোস সেন্টার ইন্সেটেক্টার ঈমান আলী সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হাজেরা খাতুন, তালা থানার পুলিশ পরিদর্শক তদন্ত সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম,জামায়াতে ইসলামীর সেক্রেটারী ইদ্রিস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, ফায়ার সার্ভিস স্টেশনের সাহাবউদ্দীন, আনসার ভিডিপি কর্মকর্তা মো. আলামিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান এম মফিদুল ইসলাম লিটু, জাহাঙ্গীর আলম, অধ্যাপক গোলাম ফারুক, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা রির্পোার্টাস ক্লাবের আহবায়ক নারায়ন চন্দ্র মজুমদার, পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোমিন, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী,ছায়াবিথী সংগঠনের সভাপতি ও যুবদল নেতা সাইদুর রহমান সাইদ,তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা মির্জা সাকিব, রবিউল ইসলাম প্রমুখ|
উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন,শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার জন্য খেলাধুলা অপরিহার্য| তরুণদের ক্রীড়ার মাধ্যমে মাদক,অসামাজিক কার্যক্রম ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখার চেষ্টা করা উচিত|
সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, পহেলা বৈশাখ উপলক্ষে বর্ণাঢ্য ˆবশাখী শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ মেলা, লোকজ খেলা ও শিশুদের অংশগ্রহণমূলক কার্যক্রম আয়োজন করা হবে| এছাড়া স্থানীয় শিল্পীদের সৃজনশীল প্রদর্শনী ও স্থানীয় সাংস্কৃতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে|
