সুধীজনের মতবিনিময় সভা শেষে তালার ইউএনও বদলির খবর

Date:

Share:

তালা প্রতিনিধিঃঃ
তালা উপজেলায় প্রশাসনিক নেতৃত্বে স্থিতিশীলতার অভাব নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে| বারবার ইউএনও বদলির কারণে প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে—এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা| এরই মধ্যে সদ্য যোগদান করা নবাগত ইউএনওর আয়োজিত মতবিনিময় সভা শেষ না হতেই তার বদলির খবরে নতুন করে আলোচনা শুরু হয়েছে|

সোমবার (৬ ই এপ্রিল) দুপুর বারোটায় তালা উপজেলা পরিষদ হলরুমে নবাগত ইউএনও হোসনেআরা এর সভাপতিত্বে উপজেলা সকল সরকারী কর্মকর্তা,রাজনৈতিক নেতা,শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক, শুশীল সমাজের নেতাদের মতবিনিময় সভার আয়োজন করেন| তবে সেই সভা শেষ হতেই তার বদলির খবর ছড়িয়ে পড়ায় বিস্ময় ও হতাশা দেখা দেয়|

জানা গেছে, নবাগত ইউএনও চলতি বছরের মার্চ মাসের ১৫ তারিখ খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আদেশে তালা উপজেলায় যোগদান করেন| ৫ ই এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা-১ এর প্রজ্ঞাপনে উপজেলা নির্বাহী অফিসার তালা হোসেনেআরা কে প্রত্যাহার পূর্বক রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হয়|

স্থানীয়দের মতে, ঘন ঘন ইউএনও পরিবর্তনের ফলে চলমান প্রকল্পগুলোর ধারাবাহিকতা নষ্ট হচ্ছে| এক কর্মকর্তা কাজ বুঝে উঠার আগেই বদলি হয়ে যাওয়ায় নতুন করে পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে সময়ক্ষেপণ হচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে তালাবাসীর ওপর| প্রথমত, চলমান উন্নয়ন প্রকল্পগুলোতে ধারাবাহিকতার অভাব দেখা দিচ্ছে| নতুন কর্মকর্তা দায়িত্ব বুঝে উঠার আগেই বদলি হওয়ায় প্রকল্প বাস্তবায়নে বিল¤^ হচ্ছে|

দ্বিতীয়ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে জটিলতা ˆতরি হচ্ছে| পূর্ববর্তী কর্মকর্তার নেওয়া সিদ্ধান্ত অনেক সময় নতুন কর্মকর্তা পুনর্মূল্যায়ন করায় সময়ক্ষেপণ বাড়ছে| তৃতীয়ত, সাধারণ মানুষের সেবা প্রাপ্তিতে বিঘ্ন ঘটছে| বিভিন্ন সেবা কার্যক্রমে গতি কমে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন স্থানীয়রা| চতুর্থত, প্রশাসনের সঙ্গে জনসাধারণের আস্থার সম্পর্ক দুর্বল হয়ে পড়ছে| বারবার কর্মকর্তা পরিবর্তনের ফলে স্থায়ী যোগাযোগ ও সমš^য় গড়ে উঠছে না|

এদিকে, মতবিনিময় সভাটিও ছিল কিছুটা বিশৃঙ্খল| অভিযোগ রয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি দাওয়াত না পাওয়ায় অংশগ্রহণ করতে পারেননি| এছাড়া অসামঞ্জস্য ও ব্যবস্থাপনার ঘাটতি সভার মান প্রশ্নবিদ্ধ করে|

তালাবাসীর দাবি, প্রশাসনিক কাজে অগ্রগতি ও উন্নয়নের স্বার্থে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ইউএনওদের দায়িত্বে রাখা প্রয়োজন, যাতে তারা পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন সম্পন্ন করতে পারেন| একই সঙ্গে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন তারা|