তালা প্রতিনিধি
পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানে তালার মাঝিয়াড়া,শিবপুর,খড়েরডাংগা,শাহাপুর,কিসমতঘোনা গ্রামবাসীর আয়োজনে ইফতার মাহফিল ও দোয়ানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ শে রজমান) বিকালে মাঝিয়াড়া পাজ্ঞেগানা মসজিদ চত্বরে গ্রামবাসীর আয়োজনে ইফতার মাহফিলে ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক গাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা সদরের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
রেজাউল ইসলাম সানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এ্যাড.আব্দুল মালেক মোড়ল, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, তালা উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, এ্যাড কবির আহমেদ, বিশিষ্ট সমাজ সেবক আব্দুর রউফ মোড়ল, ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক মেম্বর মো. আবুল কাশেম,সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম,মোঃ আবুল হাসান,শিবপুর গ্রামের মাতব্বার আনছার আলী সরদার,খানপুর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ময়েজ উদ্দীন মাতব্বার,তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, সদস্য পার্থ প্রতীম মন্ডল, ফয়সাল হোসেন, কাজী জীবন বারী, আব্দুস সাত্তার মোড়ল,মো. মনি শেখ, সেলিম সরদার,বিএম বোরহান উদ্দীন, শামীম মির্জা, রহমত আলী গোলদার,মো. আজাদ শেখ,রহুল আমিন মোল্লা,রুবেল মোল্লা প্রমুখ।
অনুষ্ঠানে সকল প্রয়াত ব্যক্তির রুহের মাগফিরাত কামনা, দেশের কল্যাণে ও রোজাদারদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়ানুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
