প্রেস রিলিজঃ
সাতক্ষীরা জেলায় সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে জনপ্রিয় নেত্রী অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল মনোনয়ন দেওয়ার দাবিতে জোরালো আহ্বান উঠেছে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের পক্ষ থেকে। জেলায় বিএনপির কোনো প্রার্থী সরাসরি নির্বাচিত না হওয়ায় দলীয় আধিপত্য ও সাংগঠনিক শক্তি ধরে রাখতে এই দাবিকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
অ্যাডভোকেট শাহানারা পারভীন বকুল জনপ্রিয় বিএনপি নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব-এর সহধর্মিণী। তিনি দেশের শীর্ষ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়-এর আইন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্ট-এর আইনজীবী হিসেবে ১৯৯৬ সাল থেকে দায়িত্ব পালন করে আসছেন। দীর্ঘদিনের পেশাগত অভিজ্ঞতা ও রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তিনি জেলার রাজনীতিতে পরিচিত মুখ।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মতে, সাতক্ষীরায় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং নারীদের অংশগ্রহণ বাড়াতে একজন শিক্ষিত ও অভিজ্ঞ আইনজীবীকে সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়া সময়োপযোগী সিদ্ধান্ত হবে। তারা মনে করেন, কেন্দ্রীয় নেতৃত্ব যদি তাকে মনোনীত করেন, তাহলে জেলায় উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত হবে এবং দলীয় অবস্থান আরও সুসংহত হবে।
স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে তার সক্রিয় উপস্থিতি ইতোমধ্যে আস্থা তৈরি করেছে। তালা-কলারোয়া ও সাতক্ষীরাবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাকে সংরক্ষিত নারী আসনে এমপি হিসেবে মনোনীত করার দাবি জানানো হয়েছে।
