একান্ত সাক্ষাতকারে উন্নয়নের কিংবদন্তী দু,নেতাঃ এমপি প্রার্থী হাবিবকে দোয়া করলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্

Date:

Share:

এস.এম জাহাঙ্গীর হাসান / জলিল আহমেদ
সাতক্ষীরার তালা উপজেলায় সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত ও সাবেক এমপি, সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে বিএনপি মনোনিত সংসদ সদস্য প্রার্থী হাবিবুল ইসলাম হাবিবের মধ্যে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সুভাশিনী সৈয়দ দিদার বখত্ বালিকা বিদ্যালয়ে চতুর্থ তলা ভবনের একতলা ভবন  প্রধান অতিথি হিসাবে সৈয়দ দিদার বখত্  উদ্বোধনী  অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এসময় সাবেক এমপি ও বর্তমান বিএনপি মনোনিত এমপি প্রার্থী  হাবিবুল ইসলাম হাবিব আকস্কিক সেখানে হাজির হলে একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন। কুশল বিনিময়কালে এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব সাবেক মন্ত্রী বর্ষিয়ান জননেতা সৈয়দ দিদার বখত্ এর নিকট দোয়া কামনা করেছেন। তাছাড়া তিনি তার বক্তব্য উল্লেখ করেন কলারোয়া থেকে শুধুমাত্র দোয়া নেওয়া জন্য উনার কাছে এসেছেন।

এ সময় এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেন, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্  কতৃক ব্যাপক উন্নয়ন সাধন করেছেন তার চিত্র তুলে ধরেন এবং তিনি দুবার এমপি থাকাকালে তালা-কলারোয়া উন্নয়ন চিত্র বর্ণনা করে বলেন,তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ সহ সকলের দোয়ায়  নির্বাচিত হলে তালা-কলারোয়া এলাকার শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নে,মানুষের জানমালের নিরাপত্তা,অধিকার বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠা সুশাসন ও উন্নয়ন সহ বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার আশা প্রকাশ করেন। তাছাড়া জনগণ তাকে নির্বাচিত করলে সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্ এর পরামর্শ সার্বিক সহযোগিতা গ্রহণে উন্নয়ন কর্মকান্ডে তরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন।