তালায় সৈয়দ দিদার বখত্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার সুভাশিনী সৈয়দ দিদার বখত্ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের চারতলা ভিতবিশিষ্ট একতলা নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার( ৯ ই ফেব্রুয়ারী) সকালে স্কুল হলরুমে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত্।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ গোলাম মোহাম্মদ, শুভাশিনী কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম সেলিম, সহোযোগী অধ্যাপক মোশারফ হোসেন, তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ জাতীয় পার্টির তালা উপজেলা উপদেষ্টা মোঃ আশরাফুল আলম, মোঃ জামাল উদ্দীন মোড়ল এবং গ্রাম ডাঃ শহিদুল ইসলাম।

উদ্বোধন শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় বিদ্যালয় কর্তৃপক্ষ প্রধান অতিথির নিকট প্রতিষ্ঠানটিকে কলেজিয়েট স্কুলে উন্নীতকরণ, বিদ্যালয়ে যাতায়াতের রাস্তা উন্নয়ন, শহীদ মিনার নির্মাণ এবং ভবন সম্প্রসারণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। প্রধান অতিথি সৈয়দ দিদার বখত্ বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।