তালা প্রতিনিধিঃঃ
জাতীয় পার্টির বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের প্রতিবাদে তালা উপজেলা জাতীয় পার্টির উদ্দ্যোগে পাটকেলঘাটা বাঁধন কমপ্লেক্সে হলরুমে এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের নেতৃত্বে উপজেলা জাতীয় পার্টির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন।
রবিবার বিকালে জরুরী বৈঠকে উপজেলা জাতীয পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির উপদেষ্টা আশরাফুল আলম, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল,সাধারণ সম্পাদক আবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. উমর আলী শেখ, খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শিক্ষক এস.এম জাহাঙ্গীর হাসান, কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. জামাল উদ্দীন মোড়ল, সাধারণ সম্পাদক প্রভাষক মো.কামরুজ্জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আমিনুর রহমান গাজী, কৃষক পার্টির সভাপতি শেখ ছবির হোসেন, উপজেলা জাপার নেতা ইউপি সদস্য আব্দুল গণি সরদার, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. নুরু ইসলাম খোকা,সাধারণ সম্পাদক মো, আব্দুস সালাম খান, সাংগঠনিক সম্পাদক প্রশান্ত ঘোষ,ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রভাষক মো. আবু বক্কর গাজী, খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো, নুরুল ইসলাম মোল্ল্যা, মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির শেখ আব্দুল কাদের,সাধারণ সম্পাদক মো. ইসলাম বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক মো. মোস্তফা গাজী, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সি.সহ-সভাপতি মো.আকরাম হোসেন, ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সহ-সভাপতি আবুল হাসান, সাধারণ সম্পাদক মো. নাজমুল আলম,তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ডা. শহিদুল ইসলাম,উপজেলা সেচ্ছাসেবক পার্টির সভাপতি এ্যাড. কবির আহমেদ,জাতীয় সৈনিক পার্টির তালা উপজেলার সভাপতি মো. রফিকুল ইসলাম খাঁ, জাতীয় মৎস্যজীবি পার্টির তালা উপজেলা সভাপতি মো. আবু হায়াত নিকারী, উপজেলা জাতীয় পার্টির সদস্য ডা. আব্দুস সবুর খান, আহসান হাবীব, দফতর ও প্রচার সম্পাদক শেখ আব্দুল লতিফ শেখ, শ্রমিক নেতা মো. সাহাবুদ্দিন সরদারসহ উপজেলা ও ১২ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দরা তাৎক্ষণিক ভাবে জরুরী সভায় অংশগ্রহন করেন।
বক্তরা বলেন, একটি কুচক্রি মহল পরিকল্পিতভাবে জাতীয় পার্টিকে দুর্বল করার উদ্দেশ্যে কেন্দ্রীয় কার্যালয়ে ভুল তথ্য সরবরাহ করেছে, যার ফলে উদ্দেশ্যমূলকভাবে উপজেলা জাতীয় পার্টির সভাপতিকে শোকজ নোটিশ জারি করা হয়েছে। যাহা যড়যন্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ।
নেতৃবৃন্দরা তাদের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনের লাঙ্গল প্রতিকের প্রার্থী জেলা জাতীয় পার্র্টির সাথে বৈঠক করেন। জেলা জাতীয় পার্টি তাকে পরামর্শ প্রদান করেন যে তালা উপজেলা জাতীয় পার্টির সাথে নিয়ে নির্বাচন করার জন্য। কিন্তু তিনি সেই পরামর্শ অমান্য করে তৃতীয় পক্ষের ইন্ধনে দলের সাথে কোন প্রকার যোগাযোগ না করে একা একা নির্বাচন করার সিধান্ত গ্রহন করেন। এমতবস্থায় দলের সিধান্ত ভঙ্গ করে দলকে বাদ দিয়ে প্রার্থী নিজেই দলের সাথে প্রতারণা করেছেন। ফলে সভায় উপস্থিত নেতা কর্মীরা প্রশ্ন রাখেন দলীয় সিধান্ত ভঙ্গকারী কে ? এক্ষেত্রে কার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা উচিত ? দলের সভাপতি ? নাকি দলের মনোনিত প্রার্থী ? না উপজেলা জাতীয় পার্টি ? জেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি ও তালা উপজেলা সভাপতি এস.এম নজরুল ইসলাম এর নামের অফিসিয়াল শোকজ নোটিশ টি তার ওয়াটস্যাপে না দিয়ে বা জেলা কমিটিকে না দিয়ে তৃতীয় পক্ষের ফেসবুকের মাধ্যমে প্রচার করার ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ। সেকারণ সভায় জাতীয় পার্টির নেতৃবৃন্দরা ষড়যন্ত্র মূলক শোকজ নোটিশ প্রত্যাহার করার জন্য জেলা জাতীয় পার্টি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির নিকট দাবি জানানো হয়েছে।
