তালা প্রতিনিধিঃঃ
তালা উপজেলা জাতীয় পার্টির নির্বাহী কমিটির সভা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গতকাল নির্বাহী কমিটির সভায় উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ হাবিবুর রহমান সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় পার্টির উপদেষ্টা মোঃ আরশাফুল আলম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ।
সভায় আরও বক্তব্য রাখেন ধানদিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি প্রভাষক আবুবক্কর গাজী, সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, নগরঘাটা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক ডাঃ নজরুল ইসলাম, সরুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নূরুল ইসলাম খোকা , সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম খাঁন, কুমিরা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ জামাল উদ্দীন মোড়ল, জাপা নেতা সদস্য আব্দুল গনি, প্রভাষক কামরুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মাস্টার আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান, ডাঃ সহিদুল ইসলাম, তালা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, সাধারণ সম্পাদক মোঃ আবুল হাসান শেখ, ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শেখ আবুল কাশেম, মাগুরা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ ইসলাম বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক মোঃ আকরাম হোসেন, মোঃ মোস্তফা গাজী, খলিশখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ নূরুল ইসলাম মোল্ল্যা, খেশরা ইউনিয়ন জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ডাঃ আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, জালালপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মোঃ হাসেম আলী গাজী, সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন সরদার এবং সাংগঠনিক সম্পাদক মোঃ শফিউর রহমান, খলিলনগর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শিক্ষক এস.এম জাহাঙ্গীর হাসান, জাপা নেতা আবু সুফিয়ান গাজী, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি অ্যাড. কবির আহমেদ,সাধারণ সম্পাদক প্রভাষক কামরুল ইসলাম, জাতীয় মৎস্যজীবী পার্টির সভাপতি আবু হায়াত নিকারী, যুবসংহতি নেতা মোঃ শফিয়ার রহমান, মোঃ মতিয়ার রহমান, মোঃ হযরত আলী, জাপা নেতা মোঃ হায়দার আলী সরদার ও মোঃ রহমত আলী গোলদারসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় সকল নেতৃবৃন্দ বলেন, দলের মনোনীত প্রার্থী সাতক্ষীরা জেলা কমিটির নেতৃবৃন্দ তালা উপজেলা জাতীয় পার্টির সাথে সমন্বয় করে কাজ করার পরামর্শ প্রদান করলেও অদ্যাবধি দলের সাথে কোন রুপ সংযোগ না করে দল কে বয়কট করে একা একা কিছু কিছু বাজারে লিফলেট বিতরন করে ফেসবুকে পোষ্ট করা এটাই তার কাজ। তার এহেন কর্মকান্ডে ক্ষোভ প্রকাশ করা হয়।
