তালার পাটকেলঘাটায় বিএনপির নির্বাচনী জনসভায় জনসমুদ্র
তালা প্রতিনিধিঃঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তালার সরুলিয়া ইউনিয়নের ধানের শীষ প্রতিকের নির্বাচনী জনসভা জনসমুদ্রে রুপ নিয়েছে। নির্বাচনী জনসভায় কয়েক হাজার কর্মী সমার্থকের উপস্থিততে প্রমাণ করেছে সাতক্ষীরা-১ আসনে বিএনপি প্রার্থী সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের বিজয় সুনিশ্চিত হয়েছে।
শনিবার বিকাল ৫টায় পাটকেলঘাটা ফুটবল মাঠে সরুলিয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক এবং তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য,এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার জনপ্রিয়তার কারণেই বারবার মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে পাঠানো হয়েছে। এখনও আমার জনপ্রিয়তা দেখে একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে কোনো ষড়যন্ত্রই আর কাজে আসবে না। তালা ও কলারোয়ার মানুষ আমাকে বেছে নিয়েছে—তার প্রমাণ আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে জনগণই দেবে।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্ন আয়ের নারীপ্রধান পরিবারগুলোকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে মাসিক ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি প্রকৃত কৃষকদের জন্য ৫ হাজার টাকা করে কৃষিভাতা প্রদান করা হবে।
জনসভায় সরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি রাশিদুল হক রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রকিব সরদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, কলারোয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাকিব মোল্লা, তালা উপজেলা বিএনপির সাবেক সি.সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটু,ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, নগরঘাটা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মহব্বত আলী সরদার। বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান,সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, সদস্য সচিব শেখ মোস্তফা মন্টুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
