তালায় সদর ইউনিয়ন বিএনপির নির্বাচনী জনসভায় সাবেক এমপি হাবিব
তালা প্রতিনিধিঃ
তালা সদর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-১ আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীর বিএনপির এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(৫ ফেব্রুয়ারী) সন্ধায় তালা সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে তালা বিদে স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবং এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
নির্বাচনীয় জনসভায় তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম বিশ্বাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এস এম শাহরিয়ার, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃনাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ অধ্যাপক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, বিএনপি নেতা আব্দুস সামাদ।
বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন বিএনপির রাশিদুল ইসলাম রাজু,ইসলামকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি গাজী সুলতান, খলিলনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার শাহাদাত হোসেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আমিনুর রহমান, তালা উপজেলা যুবদলের আহ্বায়ক মির্জা আতিয়ার রহমান, যুগ্ম আহবায়ক সাইদুর রহমান সাঈদ, তালা উপজেলা ছাত্রদলের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক এস কে ফারুক, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা মারুফুল ইসলাম মারুফ, মেহেদী হাসান সাগর, উপজেলা মহিলাদের আহবায়ক মেহেরুন নেসা মিনি প্রমুখ।

এ সময় সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমার জনপ্রিয়তার কারণে বারবার আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে দেওয়া হয়েছে, এখনো অনেকে আমার জনপ্রিয়তা দেখে অনেকে বিভিন্ন ষড়যন্ত্রই লিপ্ত হয়েছে, আর কোন ষড়যন্ত্র এই কাজ হবে না, তালা কলারোয়ার মানুষ হাবিবকে বেছে নিয়েছে, তার প্রমাণ আগামী ১২ই ফেব্রুয়ারিতে ধানের শীষে ভোট দিয়ে তালা ও কলারোয়ার মানুষ প্রমাণ করবে। তিনি নির্বাচিত হলে তালা পৌরসভা ,পাটকেলঘাটা কে উপজেলা ও তালায় বাইপাস সড়ক নির্মাণের প্রতিশ্রুতি প্রদান করেন। তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় গেলে মধ্য ও নিম্নবর্তী শ্রেণীর ফ্যামিলিতে নারী প্রধান কে ২৫০০ টাকা করে ফ্যামিলি কার্ড করে দেয়া হবে, এবং প্রকৃত কৃষকদের ৫ হাজার টাকা করে কৃষি ভাতা দেয়া হবে। তালা সদর ইউনিয়নের নির্বাচনী জনসভা নারী পুরুষের উপস্থিতিতে পুরাতন ফুটবল মাঠ চত্বর কানায় কানায় পরিপূর্ণ হওয়ায় ধানের শীষের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব ঐতিহাসিক জনসভায় রুপ নিয়েছে বলে আখ্যায়িত করেন। তিনি ১২ ফেব্রুয়ারী স্বাধীনতার স্ব পক্ষের সকল ভোটারদের ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতিকে বিজয়ী করার আহব্বান জানান| ধানের শীষের জনসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ব্যাপক উপস্থিতি জানান। সভাস্থলে দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
