তালা প্রতিনিধি
তালায় জালালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (৩১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জালালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে এবং ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি শাহাবুদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও দলীয় মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা নায়েবে আমীর ডা. মো. মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মো. সুজায়েত আলী, জেলা কর্মপরিষদ সদস্য ডা. আফতাব উদ্দীন, সাবেক অধ্যক্ষ আয়ুব আলী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি কবিরুল ইসলাম, মাওলানা মাছুম বিল্লাহ, ড. তৈয়েবুর রহমান, অধ্যাপক খলিলুর রহমানসহ দলীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ বলেন, তালা-কলারোয়াকে আমরা একটি নিরাপদ এলাকা হিসেবে গড়ে তুলতে চাই। আমার প্রতিপক্ষ হলো চাঁদাবাজ ও দখলবাজ শক্তি। জামায়াতে ইসলামী দেশে ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এবং চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাস নির্মূলের লক্ষ্যে কাজ করবে। তিনি আরও বলেন, সকল ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করতে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এর আগে বিকেলে খলিলনগর ইউনিয়নের কাটবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. তৈয়েবুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন সভাপতি মাওলানা আকবর হোসেন, অধ্যাপক আজিজুর রহমান, সুকুমার রায়, দেবাশীষ রায়, প্রশান্ত রায়, রবীন্দ্রনাথ মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।
