জেলা প্রশাসক মোস্তাক আহমেদের বিদায়ে আবেগঘন সংবর্ধনা

Date:

Share:

বদলি হওয়ায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাক আহমেদকে সংবর্ধনা দিয়েছে সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসন।

বুধবার (১২ নভেম্বর) সকালে জেলা পুলিশ লাইনে আয়োজিত এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতেই জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে ফুলেল শুভেচ্ছা ও স্মারক প্রদান করা হয়।

পুলিশ সুপার বলেন, “জেলা প্রশাসক মোস্তাক আহমেদ দক্ষ প্রশাসনিক নেতৃত্ব ও মানবিক মনোভাব নিয়ে সাতক্ষীরায় কাজ করেছেন। তাঁর সহযোগিতা ও পেশাদারিত্ব জেলা পুলিশের নানা কর্মকা-ে অনুপ্রেরণা জুগিয়েছে।” পুলিশ সুপার বিদায়ী জেলা প্রশাসকের নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

বিদায়ের সেই মুহূর্তে উপস্থিত সবার চোখে ছিল কৃতজ্ঞতার ঝিলিক, মুখে শুভকামনার প্রার্থনাÑসাতক্ষীরার প্রশাসনিক অঙ্গন যেন অনুভব করল এক মানবিক কর্মকর্তার প্রস্থান, রেখে গেলো আন্তরিকতার উজ্জ্বল স্মৃতি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মুকিত হাসান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহীনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) মো. রাজীব, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) শেখ মোহাম্মদ নূরুল্লাহ, সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবুল হাশেম, মহিলা কলেজের অধ্যক্ষ বাসুদেব বসু, সমাজসেবক ডা. আবুল কালাম বাবলা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সুধীজন ও জেলা পুলিশের সদস্যরা।