তালায় জাতীয় পার্টির ওয়ার্ড সিনিঃ সহ-সভাপতির স্ত্রীর মৃত্যু, জাপার শোক

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালা সদর ইউনিয়ন ৪নং ওয়ার্ড (খানপুর) জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি অসিত কুমার দাসের স্ত্রী লতিকা রানী দাস (৪০) বুধবার ভোরে হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোকগমন করেছেন।

পরিবার সূত্রে জানা গেছে, ভোর ৪টা ৪০ মিনিটের সময় তিনি হঠাৎ গ্যাস জনিত সমস্যার কারণে হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে তৎক্ষণাত মৃত্যুবরণ করেন। ১২ নভেম্বর বুধবার বিকাল ৩টার দিকে মাঝিয়াড়া মহাশ্মশানে তাঁর দাহক্রিয়া শুরু হয়, যা সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে শেষ হয়। মৃত্যুকালে তিনি স্বামী অসিত কুমার দাস, এক পুত্র জয় কুমার দাস, এক কন্যা জ্যোতী রানী দাস, শ্বশুর-শাশুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

শবদাহ অনুষ্ঠানে জাতীয় পার্টি তালা উপজেলা সভাপতি ও তালা সদরের সাবেক চেয়ারম্যান, তালা প্রেসক্লাব সভাপতি এস.এম নজরুল ইসলাম, বিএনপি নেতা বৈদ্যনাথ দাস, যমুনা টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, মাছিয়াড়া উত্তর পাড়ার মোঃ রুহুল আমিন শেখ, জাতীয় ছাত্র সমাজের সিনিয়র সহ-সভাপতি যুধিষ্ঠির চক্রবর্তী, ছাত্র সমাজ নেতা জগন্নাথ দাস, অনন্ত দাস, সম্রাট দাস, মহাদেব দাস, বিকাশ দাস, সৌরভ দাস, কুমার দাস, অশোক দাসসহ এলাকার শত শত মানুষ অংশগ্রহণ করেন।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। তিনি মরহুমার আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।