জনগণকে বিভ্রান্তি না হওয়ার আহব্বান তালায় সংবাদ সম্মেলনে বক্তব্যের একাংশের প্রতিবাদে তালা প্রেসক্লাব সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন

Date:

Share:

জনগণকে বিভ্রান্তি না হওয়ার আহব্বান
তালায় সংবাদ সম্মেলনে বক্তব্যের একাংশের প্রতিবাদে তালা প্রেসক্লাব সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন
নিজস্ব প্রতিবেদকঃ
তালার ডাংঙ্গানলতা গ্রামে বিচালির গাদায় অগ্নিসংযোগের অভিযোগকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন ও সাংবাদিকদের কাছে পৃথক পৃথক প্রথম দিনের ভিডিও ও লিখিত পিতা-পুত্রের বক্তব্যর পর গতকাল রবিবারে একই বিষয় নিয়ে পিতা-পুত্রের সংবাদ সম্মেলনে কথক অংশে দ্বিমুখী বক্তব্য প্রদান এবং সাংবাদিক এস.এম নজরুল ইসলাম কে জড়িয়ে মিথ্যা তথ্য প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি দূর করতে তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক ও তালা সদরের সাবেক চেয়ারম্যান আগত ইউপি নির্বাচনে জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থীর সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সংবাদ সম্মেলন করেছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ৮টায় তালা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এস এম নজরুল ইসলাম জানান, সংবাদ সম্মেলনের নুর ইসলাম সরদার এর পক্ষে তার পুত্র আজিজুর রহমান ভিডিও বক্তব্য প্রকাশ করেন। তার পিতার হাত-পা ভেঙ্গে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার পরের দিন শুক্রবার প্রত্যুশে তাদের বিচালি গাদায় অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এ সংক্রান্ত তালা থানায় তারা অজ্ঞাত ব্যক্তিদের নামে সাধারণ ডায়েরি করেছেন বলে নিউজে উল্ল্যেখ করেন। উক্ত সম্মেলনে ভিডিও চলাকালীন কে বা কাহারা টাকার কথা এবং একজন চেয়ারম্যানের প্রার্থীর নাম মামলায় জড়িয়ে দিতে দুই তিন লক্ষ টাকা প্রদানের প্রস্তাব দেন এটি তাদের মনো উক্তি ভাষ্য। আজিজুর রহমান এর পুত্র তার ভিডিও বক্তব্য উল্লেখ করেছেন তারা জীবনে সাংবাদিক নজরুল ইসলামের নির্বাচন করেননি।
এবক্তব্য জনগণের নিকট পরিস্কার তারা সাংবাদিক এস.এম নজরুল ইসলামের লোক নন সে কারণ তাদের টাকার প্রস্তাব দেওয়ার প্রশ্নই আসে না। নুর ইসলাম সরদারও তার পুত্র অগ্নি সংযোগের ঘটনায়, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি.এম জুলফিকার রায়হান ও তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক জহর হাসান সাগর, দপ্তর সম্পাদক ও বিবিআর নিউজ এর সম্পাদক বিএম বাবলুর রহমানের নিকট পৃথক পৃথক সময়ে তাদের ভিডিও বক্তব্যে ইসতাপ মোড়ল,মোসলেম উদ্দিন, জিহাদ মালি তার পিতার হাত-পা ভেঙে মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার হুমকির পরের দিন শুক্রবার সকালে তারা দেখতে পায় কে বা কারা রাতের আঁধারে তাদের বিচলি গাদায় অগ্নি সংযোগ করে ক্ষতিসাধন করেছে। এই সংবাদ বিভিন্ন পত্রিকায় ও অনলাইনে সংবাদ প্রকাশিত হয়। এবং শনিবার সন্ধ্যায় ডাঙ্গানলতা গ্রামে তাদের বাড়ির পাশে হুমকি দাতারা শোরগোল করে এবং আতঙ্ক সৃষ্টি করে। ফলশ্রুতিতে গতকাল পিতা-পুত্র নিজেদের রক্ষা করতে তাদের দ্বারা প্রভাবিত হয়ে একটি সংবাদ সম্মেলন করে। এ সংবাদ সম্মেলনে আজিজুর রহমানের বক্তব্য জনগণের নিকট পরিষ্কার হয়েছে তারা সাংবাদিক নজরুল ইসলামের পক্ষের লোক নন। তাহলে বিপক্ষের একজন মানুষকে এজাহার করতে দুই তিন লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব কাল্পনিক, ষড়যন্ত্রমূলক,বিভ্রান্তিকর, মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট।
উল্ল্যেখ্য, তালা থানায় অজ্ঞাত ব্যক্তিদের নামে সাধারণ ডায়েরি করেছে বলে তারা মর্মে প্রকাশ করেছে । তাহলে একই বিষয় নিয়ে এজাহার দায়ের করা যায় কি? মুখ্য বিষয় হলো আগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালা সদর ইউনিয়নে জনপ্রিয়তা শীর্ষে অবস্থানকারী সাবেক চেয়ারম্যান সাংবাদিক নজরুল ইসলামকে নানাবিধি হয়রানি করার জন্য একটি কুচক্রী মহলের উস্কানিতে ও একটি বেসরকারি এনজিওর অর্থায়নে প্রশাসনকে বিভ্রান্ত করতে এহন অপতৎপরতা চালানো হচ্ছে। এ সংক্রান্তে সাংবাদিক এস.এম নজরুল ইসলাম আইন প্রয়োগকারী সংস্থার তদন্ত অন্তে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন।

৮ নভেম্বর ২০২৬
জনগণকে বিভ্রান্তি না হওয়ার আহব্বান তালায় সংবাদ সম্মেলনে বক্তব্যের একাংশের প্রতিবাদে তালা প্রেসক্লাব সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন