পাইকগাছায় দুই ব্যবসায়ী অপহরণ: পুলিশী তৎপরতায় উদ্ধার। আটক – ২

Date:

Share:

পাইকগাছায় দুই ব্যবসায়ী অপহরণ: পুলিশী তৎপরতায় উদ্ধার। আটক – ২

মোঃ মনিরুল ইসলাম পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় ৩৬ ঘণ্টার মধ্যে অপহৃত দু ব্যবসায়ীকে উ’দ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণের মূল হোতা সহ দু জনকে আটক করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, পাইকগাছা পৌরসভার জিরো পয়েন্ট থেকে গত বৃহস্পতিবার ২৯ অক্টোবর সকাল ৯টার দিকে উপজেলার গোপালপুর গ্রামের নওয়াব আলী সরদারের ছেলে ব্যবসায়ী সেকেন্দার আলী ও তাঁর সহকর্মী আঃ রাজ্জাক কে অপহরণ কারীরা সু-কৌশলে অপহরণ করে যশোরের নওয়াপাড়ায় নিয়ে যায় । সেখানে তাঁদের আটকে রেখে মারধর করা হয় এবং ৭০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। একপর্যায়ে অপহৃতরা ২০ লাখ টাকা দিতে রাজি হলে অপহরণ কারীরা সেকেন্দারকে পরিবারের কাছে ফোন করে টাকা আনতে বলেন।
এদিকে, সেকেন্দার আলীর স্ত্রী নাজমা বেগম বিষয়টি পাইকগাছা থানা পুলিশকে জানান এবং তাঁর অভিযোগের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুকের নির্দেশনায় এবং পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবিরের দিক নির্দেশনায় পুলিশ অভিযান শুরু করে।
উক্ত অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার রাতে যশোরের নওয়াপাড়া থেকে অপহৃত দুই ব্যবসায়ীকে উদ্ধার করে। একই রাতে খুলনার সোনাডাঙ্গাসহ অন্যান্য এলাকায় অভিযান চালিয়ে অপহরণের মূল হোতা রিপন খান ও তাঁর সহযোগী শরীফ শেখকে আটককে করা হয়।
আটক রিপন খান অভয়নগর থানার ইয়াহিয়া খানের ছেলে এবং শরীফ শেখ একই এলাকার মোন্তাজ শেখের ছেলে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল আউয়াল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

৩১ অক্টোবর ২০২৬
পাইকগাছায় দুই ব্যবসায়ী অপহরণ: পুলিশী তৎপরতায় উদ্ধার। আটক – ২