ব্রহ্মরাজপুরে ব্যবসায়ী মোখলেসুর রহমানের রত্নগর্ভা মায়ের ইন্তেকাল, জানাজা সম্পন্ন
মোস্তাকীম হোসাইন, (সাতক্ষীরা) প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের স্বনামধন্য ব্যবসায়ী এবং কালেরডাঙ্গা মসজিদের কোষাধ্যক্ষ মো. মোকলেছুর রহমানের গর্ভধারিনী মা আর নেই।
রবিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ৯:০০ ঘটিকায় বার্ধক্য ও হঠাৎ অসুস্থতাজনিত কারণে তিনি ইন্তেকাল করেন।
আজ জোহরের নামাজ শেষে কালেরডাঙ্গা মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজা পূর্ব সংক্ষিপ্ত স্মৃতিচারণ অনুষ্ঠানে উপস্থিত বক্তব্য ও শোক প্রকাশ করেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি জি এম মনিরুল ইসলাম মিনি এবং সেক্রেটারি মোঃ আব্দুল বারী।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাময়াতে ইসলামীর উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা আ.সবুর, ৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়নের বিএনপির মনোনয়ন প্রত্যাশী এডভোকেট মোঃ নুরুল ইসলাম, একই ইউনিয়নের জামায়াত ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক মাওলানা আ. ওয়ারেস, দেশ বরেণ্য ইসলামী আলোচক মাওলানা মনিরুল ইসলাম ফারুকী, ব্রহ্মরাজপুর বাজার এদের ইমাম মাওলানা মোজাম্মেল হক ও কালেরডাঙ্গা জামে মসজিদের ইমাম মাওলানা রফিকুল ইসলামসহ আরো অনেকে।
জানাজায় এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ, ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। উপস্থিত সবাই মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
