চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমিনুর ইসলাম শেখ’র নির্বাচনী গন সংযোগ 

Date:

Share:

 চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমিনুর ইসলাম শেখ’র নির্বাচনী গন সংযোগ

কামাল পাশা সিংড়া (নাটোর )প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিনুর ইসলাম শেখ-এর পক্ষে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও নির্বাচনী প্রচারণার গন সংযোগ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার চৌগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন বাজার প্রদক্ষিণ করে। এ সময় বিপুল সংখ্যক মোটরসাইকেল ও যানবাহনে নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি সমগ্র এলাকায় এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

মোটরসাইকেল শোভাযাত্রা শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমিনুর ইসলাম শেখ। তিনি বলেন, “চৌগ্রাম ইউনিয়নের সর্বস্তরের জনগণের সুখে-দুঃখে আমি অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও তাদের সেবা করে যেতে চাই। ইউনিয়নকে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”

তিনি চৌগ্রাম ইউনিয়নের সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার আদায় এবং শান্তি-শৃঙ্খলা রক্ষায় দলমত নির্বিশেষে সকলের দোয়া, সমর্থন ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

শোভাযাত্রা ও জনসমাবেশে ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও বিপুল পরিমাণ সাধারণ সমর্থক উপস্থিত ছিলেন।

১৮ অক্টোবর ২০২৬
চৌগ্রাম ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট আমিনুর ইসলাম শেখ’র নির্বাচনী গন সংযোগ