সাতক্ষীরা-আশাশুনি সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সংস্কারের দাবিতে জনমনে তীব্র ক্ষোভ!

Date:

Share:

সাতক্ষীরা-আশাশুনি সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সংস্কারের দাবিতে জনমনে তীব্র ক্ষোভ!

মোস্তাকীম হোসাইন, সাতক্ষীরা  প্রতিনিধিঃ

সাতক্ষীরা থেকে আশাশুনিগামী ব্যস্ততম প্রধান সড়কটি এখন সাধারণ পথচারী ও চালকদের জন্য এক ভয়াবহ ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় পিচঢালাই রাস্তার মাঝখানে ও পাশে বড় আকারের গর্ত তৈরি হয়েছে, সড়কের পিচ ও পিচঢালাই উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত, ফাটল।
কোথাও আবার বিটুমিন উঠে গিয়ে খোয়া ও মাটি বের হয়ে এসেছে। মোটরসাইকেল, ইজিবাইক ও হালকা যানবাহন চলাচলের সময় এসব গর্তে চাকা আটকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায়শই ঘটছে দুর্ঘটনা। বিশেষ করে রাতের আধারে বা দ্রুতগতিতে যানবাহন চলাচলের সময় চালকরা এই গর্তগুলো সময়মতো দেখতে না পাওয়ায় বিপদের মুখোমুখি হচ্ছেন।
স্থানীয় চালক ও পথচারীরা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন আশাশুনি ও সাতক্ষীরা সদরের হাজার হাজার মানুষ যাতায়াত করেন। রোগী বহনকারী অ্যাম্বুলেন্স, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ ব্যবসায়ীদের প্রতিদিন এই ঝুঁকিপূর্ণ পথ পার হতে হয়। সামান্য একটু অসাবধানতার কারণেই ঘটতে পারে বড় ধরনের প্রাণহানি।
এলাকাবাসী জানান, সড়কটির এই বেহাল দশা সম্পর্কে স্থানীয় কর্তৃপক্ষ অবগত থাকলেও দীর্ঘদিনেও দৃশ্যমান কোনো বড় ধরনের মেরামতের উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে জনদুর্ভোগ চরম আকার ধারণ করেছে।
​অবিলম্বে যেকোনো বড় ধরনের বড় দুর্ঘটনা বা প্রাণহানি এড়াতে সাতক্ষীরা-আশাশুনি সড়কের দ্রুত ও টেকসই সংস্কার কাজের ব্যবস্থা নিতে সড়ক ও জনপথ বিভাগ (সওজ) এবং স্থানীয় জেলা প্রশাসনের আশু হস্তক্ষেপ দাবি করছেন ভুক্তভোগী সাধারণ জনগন।

১৮ অক্টোবর ২০২৬
সাতক্ষীরা-আশাশুনি সড়কে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা, সংস্কারের দাবিতে জনমনে তীব্র ক্ষোভ!