পাইকগাছায় তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা

Date:

Share:

পাইকগাছায় তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।

খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনিতে রেজাকপুর গ্রামে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে কপিলমুনি ইউপির রেজাকপুর বায়তুল মোকাররম জামে মসজিদ সংলগ্ন সড়কে। আহত তিন ভাই রেজাকপুর গ্ৰামের শেখ আব্দুল আলীমের পুত্র শেখ বাবলু (৩৫), শেখ লাভলু (৩০) ও শেখ ডাবলু (২৭)।

আহতদের পরিবারের সাথে কথা বলে জানা গেছে, রবিবার রাতে একই গ্ৰামের মোঃ হাফিজুর গাজী ও তার পুত্র মিলে শেখ বাবলুকে মারধর করে তার নাক ফাটিয়ে দেয়। এ ঘটনার বিষয়ে সোমবার সকালে তার ভাইয়েরা জানতে চাইলে মোঃ হাফিজুর গাজী, তার ছেলে অপু গাজী ও ভাই দিপু গাজী তাদের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালান। এতে তিন ভাই গুরুতর আহত হন।
পরে স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শেখ বাবলু ও শেখ লাভলুকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
এদিকে, স্থানীয় সূত্রে জানা গেছে, হামলার সময় এলাকাবাসী অভিযুক্তদের কয়েকজনকে মারধর করেন। এ ঘটনায় আইনী পদক্ষেপ এড়াতে অপু গাজী পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন।
ঘটনার বিষয়ে এখনো কোনো মামলা দায়ের হয়নি বলে জানা গেছে। তবে ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই বিষয়ে অভিযুক্ত মোঃ হাফিজুল গাজী জানান, মারধর করা ভুল হয়েছে। আহতদের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

৮ সেপ্টেম্বর ২০২৬
পাইকগাছায় তিন ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টা