শ্যামনগরে বিষপানে গৃহবধুর আত্মহত্যা
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের টেংরাখালীতে স্বামীর উপর অভিমান করে এক গৃহবধু আত্মহত্যা করেছে। গৃহবধু টেংরাখালী গ্রামের মোঃ আব্দুল বারীর স্ত্রী মর্জিনা বেগম (৪০)। স্থানীয় ইউ,পি সদস্য মোঃ আব্দুল হামিদ লাল্টু জানান, ২৫ শে জুন (বৃহস্পতিবার) রাত ১.৩০ মিনিটের দিকে মর্জিনা স্বামীর উপর অভিমান করে বিষপান করে। তাৎক্ষনিক তার স্বামীসহ পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে শ্যামনগর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
