শ্যামনগরে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত

Date:

Share:

শ্যামনগরে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা একশন এইড বাংলাদেশের উদ্যোগে উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৫ জুন সকাল ১০টায় শ্যামনগর উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ওয়ালিউর ইসলাম।সভায় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস. এম. দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিদ বিন শফিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ।
সভাটি সঞ্চালনা করেন একশনএইড বাংলাদেশের প্রগতি প্রকল্পের হাব কো-অর্ডিনেটর মো. আছের আলী। সভার উদ্দেশ্য ও প্রেক্ষাপট তুলে ধরেন একশনএইড বাংলাদেশ এলআরপি কো-অর্ডিনেটর মো. আব্দুল কাইয়ূম। এ সময় প্রগতি লক্ষ্য, অগ্রগতি, বাস্তবায়িত কার্যক্রম এবং অর্জিত অভিজ্ঞতা উপস্থাপন করেন হাব কো-অর্ডিনেটর মো. আছের আলী।সভায় অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী নেতৃত্বের বিকাশ, সরকারি-বেসরকারি সেবার সমন্বয় জোরদারকরণ এবং স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি প্রকল্পের বিভিন্ন কার্যক্রমের অভিজ্ঞতা ও শিক্ষাগুলো সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে ভাগাভাগি করা হয়।উল্লেখ্য, একশনএইড বাংলাদেশ ও একশনএইড অস্ট্রেলিয়ার যৌথ উদ্যোগে, অস্ট্রেলিয়া সরকারের ডিএফএটি এর অর্থায়নে বাস্তবায়িত “প্রগতি প্রকল্পটি শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নে জলবায়ু ন্যায়বিচার ও জেন্ডার সমতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিভিন্ন কমিউনিটি-ভিত্তিক কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। সমন্বয় সভাটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় জোরদারের লক্ষ্যে আয়োজন করা হয়।

২৫ জুন ২০২৬
শ্যামনগরে সরকারি ও বেসরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত