শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি কিট বক্স বিতরণ

Date:

Share:

শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি কিট বক্স বিতরণ

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ

সাতক্ষীরার শ্যামনগরে ইউনিসেফের সহায়তায় সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ফ্যামিলি কিট বক্স বিতরণ হয়েছে। বুধবার (১৭ জুন) সকালে উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শামসুজ্জাহান কনক। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের সুরক্ষা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব এ ধরনের উদ্যোগ শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার জনাব এস.এম. দেলোয়ার হোসেন। তিনি বলেন, কেস ম্যানেজমেন্টের আওতায় থাকা শিশুদের সার্বিক উন্নয়নে সরকার ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই ফ্যামিলি কিট তাদের দৈনন্দিন জীবনে সহায়ক ভূমিকা পালন করবে। উপজেলা সমাজসেবা কার্যালয়, শ্যামনগর-এর আয়োজনে এবং ইউনিসেফের সহায়তায় “চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প (ফেইজ-২)” এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।