পাইকগাছায় বাস – ভ্যান মুখোমুখি ধাক্কা ; আহত- ৩
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
পাইকগাছায় যাত্রিবাহী বাস ও
ভ্যানের মুখোমুখি ধাক্কায় মহিলাসহ ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত মহিলা যাত্রী রাফেজা (৪৩)কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করে। অপর আহত ভ্যান চালক হাবিবুল্লাহ (৩০) ও ইসলাম সানা (৬০)’কে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
১৩ জুন শনিবার বিকেল ৩ টার দিকে উপজেলার লস্কর ইউপির লক্মীখোলার আরশাদ মেম্বার বাড়ী সংলগ্ন মোড়ে পাইকগাছা কয়রা সড়কে এ দুর্ঘটনা ঘটে। চিকিৎকরা বলছেন এ মুহুর্তে সবাই বিপদ মুক্ত রয়েছেন। আহত রাফেজা লক্মীখোলার মোস্তাক সরদারের স্ত্রী ও ভ্যান চালক হাবিবুল্লাহ চাঁদখালীর দক্ষিন গড়েরআবাদের হোসেন গাজীর ছেলে ও ইসলাম সানা কয়রার হড্ডা ( হরিহরনগর) রহিম সানার ছেলে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন ও বাসটি অক্ষত রয়েছে।
আহত ইসলাম সানা জানান, আমরা পাইকগাছা থেকে ভ্যানযোগে বাড়ি যাচ্ছিলাম পথিমধ্যে ভ্যানটি লক্মীখোলার আরশাদ মেম্বারের বাড়ির মোড়ে পৌছালে এ সময় কয়রা থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো-০-১১-৯৩৬৬ নং যাত্রিবাহী বাসটি মুখোমুখি ধাক্কা দেয় এতে ভ্যান চালক হাবিবুল্লাহর মাথা ফেটে জখম হয়, ইসলাম সানার মাথায় আঘাত ও রাফেজার হাত ভেঙে যায়।
স্থানীয়রা ছুটে এসে আহতদের উদ্ধার করে বাস চালক ইব্রাহিমের মাধ্যমে তাদেরকে হাসপাতালে প্রেরন করেন।
এদিকে বাস-মিনিবাস শ্রমিক সংগঠন পাইকগাছা শাখার সাধারন সম্পাদক বাবলু বলেন, মালিক পক্ষ আহতদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করবে।
