তালায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

Date:

Share:

  • তালায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ পালিত

“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” প্রতিপাদ্যে মানববন্ধন, বৃক্ষরোপণ ও সচেতনতামূলক কর্মসূচি

জহর হাসান সাগর, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:

“আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন, জনসচেতনতামূলক প্রচারণা, বৃক্ষরোপণ এবং পরিবেশ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উত্তরণ ও মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে পরিবেশ সংরক্ষণ, শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব এবং সবুজায়নের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ নম্বর তালা সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ শেখ আব্দুর রাজ্জাক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী জাহিদুর রহমান, প্রধান শিক্ষক, তালা শহীদ কামেল মডেল হাই স্কুল অ্যান্ড পাবলিক স্কুল এবং গোলাম হোসেন, উত্তরণের প্রজেক্ট কর্মকর্তা।

এ সময় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান এস এম আফজাল হোসেন, উত্তরণ কর্মী কামরান হোসেন, পাঠক ফোরামের সদস্য সজীব হোসেন, রাকিব হোসেন, নাসরিন আক্তার, রহিমা খাতুন, নুর ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

বক্তারা বলেন, পরিবেশ রক্ষা এবং শব্দ দূষণ নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি বেশি বেশি বৃক্ষরোপণের মাধ্যমে একটি সুস্থ, সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

কর্মসূচির শেষে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।