তালায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত, বস্ত্র ও খাদ্য বিতরণ

Date:

Share:

নিজস্ব প্রতিবেদক,তালাঃ
তালায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল, বস্ত্র বিতরণ ও খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে|

রবিবার (৩১ শে মে) সকাল ১১ টায় তালা উপজেলা বিএনপির আয়োজনে শিল্পকলা একাডেমী চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব| তিনি অসহায় ও দুস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন এবং পরে খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন|

তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়ের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক সহোযোগী অধ্যাপক মোশাররফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, সিনিয়র সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সরদার মহাব্বত আলী, যুগ্ম সম্পাদক ও চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, হাফিজুর রহমান হাফিজ, সাতক্ষীরা নারী ও শিশু আদালতের পিপি আলমগীর হোসেন, আশিকুর রহমান মুন্না, সাবেক এমপির সহোদর আব্দুস সালাম মধু, গাজী সুলতান আহমেদ, মাস্টার শাহাদাত হোসেন, অমল দত্ত, অধ্যাপক রবিউল ইসলাম, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান,সদস্য সচিব মোস্তফা হোসেন মন্টু, যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ,মহিলা দলের মেহেরুন্নেসা মিনি, কৃষক দলের জাহাঙ্গীর হোসেন, সেচ্ছাসেবক দলের রফিকুল ইসলাম দাদু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শেখ রিজভী আহমেদ,ছাত্রনেতা এস কে ফারুক,খাঁনা নাজমুল হুসাইন, সাগর হোসেন সোহাগ,মোস্তাফিজুর রহমান রাজুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ|

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়ন ও সমৃদ্ধিতে তার অসামান্য ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন| তারা বলেন, শহীদ জিয়ার আদর্শ আজও দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও জাতীয়তাবাদী চেতনার অন্যতম প্রেরণার উৎস|

প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “কালো চশমা পরে চাঁদাবাজি, জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ড, মাদক ব্যবসা, থানার দালালি কিংবা জমির সালিশ বাণিজ্য তালায় আর চলবে না| যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে| বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি নিরাপদ সমাজ গঠনে বদ্ধপরিকর| এছাড়া আগত স্থানীয় নির্বাচনে দল মনোনিত একক প্রার্থী বাছাই করা হবে বলে জানানো হয়|

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় যে অবদান রেখে গেছেন তা জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে| আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকো এর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়| একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক জিয়া-এর সুস্থতা, দীর্ঘায়ু ও সফলতা কামনা করা হয়| দোয়া মাহফিল শেষে সর্বসাধারণের মাঝে খাদ্য বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে|