কপিলমুনিতে শর্ট সার্কিটের আগুনে ভস্মীভূত ৫ লাখ টাকার মালামাল

Date:

Share:

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনিতে বিদ্যুৎ শর্ট সার্কিটের আগুনে পুড়ে ছাই হয়েছে ভাই ভাই স্টোর নামের এক মুদী দোকানের প্রায় ৫ লাখ টাকার মালামাল।

ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাত ৩ টার দিকে কপিলমুনির শ্যামনগরে। স্টোরের মালিক মোঃ জিল্লুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় রাতে দোকান বন্ধ করে বাড়িতে চলে যান তিনি। ভোর তিনটার দিকে ফ্রীজের বিদ্যুৎ শট সার্কিট থেকে আগুন লেগে দোকানে থাকা প্রায় ৫ লাখ টাকার মালামাল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এসময় আগুনের তীব্রতা ছড়ালে স্থানীয়রা চিৎকার দিলে লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে বলে জানান দোকান মালিক।