ইউএনও ফেরদৌস আরার মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক

Date:

Share:

প্রেস রিলিজ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌস আরার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তালা প্রেস ক্লাব।

বুধবার (১৪ জানুয়ারি) এক শোক বিবৃতিতে ক্লাবের নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। ফেরদৌস আরা ৩৬তম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন মেধাবী কর্মকর্তা ছিলেন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে গত ৯ জানুয়ারি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের মাত্র তিন দিনের মাথায়, ১২ জানুয়ারি নতুন কর্মস্থলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জানুয়ারি বুধবার ভোরে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তালা প্রেস ক্লাবের বিবৃতিতে বলা হয়, একজন দক্ষ, সৎ ও প্রতিশ্রুতিশীল প্রশাসনিক কর্মকর্তার অকাল মৃত্যুতে দেশ এক সম্ভাবনাময় কর্মকর্তাকে হারাল। এ শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। বিবৃতিতে তার কর্মজীবনের প্রতি শ্রদ্ধা জানিয়ে মহান আল্লাহর কাছে তার বিদেহী আত্মার শান্তি ও জান্নাতুল ফেরদৌস কামনা করা হয়।