ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর

Date:

Share:

ফলো আপঃ তালায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

তালা প্রতিনিধিঃ
তালার জাতপুর গ্রামের কিশোরী গৃহবধূ আশা বেগম (১৬)-এর লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গত ৯ জানুয়ারি দুপুর আনুমানিক ২টা ১০ মিনিটে জাতপুর গ্রামের রিয়াদ আলী খাঁর স্ত্রী আশা বেগম (১৬)-এর মৃতদেহ তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে রেখে তার স্বামী রিয়াদ খাঁ পালিয়ে যায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

পরবর্তীতে গত ১০ জানুয়ারি লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে শনিবার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।তবে এটি পরিকল্পিত হত্যা কিনা—সে বিষয়ে ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। রিপোর্ট প্রাপ্তির পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় তালা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর-২, তারিখ ০৯-০১-২০২৬। মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তালা থানার উপ-পরিদর্শক (এসআই) জিহাদ হোসেন।