তালা প্রতিনিধি
সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাবেক তালা প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম রবি(৪০) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। জানাযার নামাজ শেষে দাফন সম্পন্ন।
গতকাল জুম্মার নামাজ বাদ তালা বি.দে সরকারী উচ্চ বিদ্যালয় চত্বরে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে তিনি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় ঢাকার শ্যামলী অ্যালায়েন্স হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। সে তালা সদরের আনছার আলী খাঁ,র পুত্র। মৃত্যুকালে তিনি পিতা, স্ত্রী, ৫ ভাই,ভাইপো-ভাতিজাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজা নামাজে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ,সাবেক ২ বারের সাংসদ ও ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব,তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি, তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,তালা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা বিএনপির সাবেক সি. যুগ্ম-সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও জালালপুর ইউপি চেয়ারম্যান এম.মফিদুল হক লিটু, তালা রিপোর্টাস ক্লাবের সাবেক সভাপতি মীর জাকির হোসেন, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও তালা কাসেমুল উলুম মাদ্রাসার তত্বাবধায়ক শেখ মহাসিন উল্লাহ, তেঁতুলিয়য়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ,জালালপুর ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক রফিকুল ইসলাম,তালা প্রেসক্লাবের অর্থ সম্পাদক সৈয়দ জুনায়েদ আকবর, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাউয়ুম ইসলাম ডাবলু, তালা বি.দে সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জীনিতুল্লাহ মোড়ল, তালা বাজার কাসেমুল উলুম মাদ্রাসা জামে মসজিদের খতিব মাওলানা মুহা. আবু সাঈদ। জানাযা নামাজে ঈমামতি করেন বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম ও তালা উপজেলা মডেল মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহা.তাওহীদুর রহমান। উক্ত জানাযার নামাজে শুশীল সমাজ,ব্যাবসায়ী,বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দসহ শত শত মুসাল্লিরা অংশগ্রহন করেন।
