তালায় ডা.চায়নার মায়ের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালা উপজেলায় শুকদেবপুর গ্রামের বিশিষ্ট শিক্ষাবিদ পরিবারের সদস্য ও সমাজসেবী আলহাজ্ব জবেদা করিম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার দুপুর সাড়ে ৩টার দিকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মরহুমা তালা সদর ইউনিয়নের মাঝিয়াড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও শিক্ষক সমিতির টানা ২৫ বছরের সাবেক সভাপতি মো. আব্দুল করিম মিঞার স্ত্রী ও ডুমুরিয়ার মধুগ্রাম ডিগ্রি কলেজের অধ্যাপক মো. মিজানুর রহমান এবং ময়মনসিংহ মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. তানজিমা তাবাসুম চায়নার মাতা। মৃত্যুকালে তিনি স্বামী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার শ্বশুরবাড়ি তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শুকদেবপুর গ্রামে। তাঁর স্বামী মো. আব্দুল করিম মিয়া ২০০০ সালের ২০ অক্টোবর শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন।

আলহাজ্ব জবেদা করিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি, তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মরহুমার জানাজা নামাজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।