তালা প্রতিনিধিঃ
গভীর রাতে আকস্মিকভাবে তালা থানা পরিদর্শনে করেছেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) শেখ জয়নুদ্দিন-পিপিএম-সেবা ।
গত রোববার রাত আনুমানিক ১টার দিকে তিনি তালা থানা এবং রাত আড়াইটার দিকে ডুমুরিয়া থানা পরিদর্শনে যান। পরিদর্শনকালে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন, তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার, তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেনসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) থানার সকল রেজিস্টার, দাপ্তরিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনা খতিয়ে দেখেন।
পরিদর্শনকালে অতিরিক্ত ডিআইজি থানার দাপ্তরিক কার্যক্রম নিয়মতান্ত্রিকভাবে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও জনবান্ধব পুলিশিং আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন। থানার সর্বত্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন তিনি।
মতবিনিময় করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের প্রত্যয় নিয়ে জনবান্ধব পুলিশিং জোরদার করা, মাদকমুক্ত সমাজ বিনির্মাণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার নির্দেশনা দেন।
খুলনার অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দিন বলেন, নিয়মিত ও আকস্মিক পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের দায়িত্ববোধ বৃদ্ধি পায় এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
