সাবেক তিনবারের প্রধানমন্ত্রী,বিএনপির চেয়ারপারসন দেশমাতা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্নার মাগফিরাত কামনায় থানা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(২ ই জানুয়ারী) আসর নামাজ বাদ তালা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে মিলাদ ও দোয়া মাহফিলে থানা ছাত্রদলের আহবায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন তালা উপজেলা যুবদলের সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ।
থানা ছাত্রদলের সদস্য সচিব এস.কে ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,তালা উপজেলা সেচ্ছোসেবক দলের আহবায়ক রফিকুল ইসলাম,যুবদল নেতা জাহাঙ্গীর হাসান,তালা সদর ইউনিয়ন যুবদলের আহবায়ক সাজু আহম্মেদ, থানা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক আজমল হোসেন জুয়েল,মেহেদী ইমরান,তালা সদর ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক শেখ সিদ্দিক,তালা সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রিপন ইসলাম, বর্তমান সভাপতি সোহাগ হোসেন সাগর, সাধারণ সম্পাদক নাঈম রিয়াদ, হাসিবুল রহমান শান্ত প্রমুখ। দোয়া মাহফিল পরিচালনা করে হাফেজ মাওলানা এনামুল হক। মিলাদ ও দোয়া মাহফিল শেষে তবারুক বিতারণ করা হয়।
