বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

Date:

Share:

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আজ (বৃহস্পতিবার) এক শুভেচ্ছা বার্তায় জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, তারেক রহমানের এই দেশে ফিরে আসা বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন:

“তারেক রহমানের এই আগমন দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সংহত ও বেগবান করবে। একইসাথে এটি দেশের রাজনীতিতে বিভিন্ন দলের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”

শুভেচ্ছা বার্তায় জিএম কাদের তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে উল্লেখ করার পাশাপাশি তাঁর দীর্ঘায়ু ও উত্তরোত্তর সুস্বাস্থ্য কামনা করেন। বার্তা প্রেরক: শৌর্য দীপ্ত সূর্য প্রেস সেক্রেটারি, চেয়ারম্যান, জাতীয় পার্টি।