তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
তালা উপজেলা জাতীয় পার্টির এনজিও বিষয়ক সম্পাদক ও সেতু সংস্থার পরিচালক এম.এম. আবুল হোসেনকে মৎস্য ঘের সংক্রান্ত বিরোধের জেরে দায়ের করা একটি মামলায় গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করে তালা থানা পুলিশ।
পরবর্তীতে তার পক্ষে করা জামিন আবেদনের শুনানি শেষে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত গতকাল তাকে জামিনে মুক্তির আদেশ প্রদান করেন।
বিজ্ঞ আদালতের এ আদেশে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি এস.এম. নজরুল ইসলাম এক প্রতিক্রিয়ায় বলেন, আমরা আশা করি পুলিশ প্রশাসন বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং এম.এম আবুল হোসেনকে মামলার দায় থেকে অব্যাহতি প্রদান করা হবে।
