তালা প্রেসক্লাব নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম হাওলাদারকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছে।
মঙ্গলবার(১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় তালা থানা অফিসার ইনচার্জ এর অফিস কক্ষে ফুলেল শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি এস.এম. নজরুল ইসলাম (এম.এ, ইতিহাস, এল.এল.বি), যিনি বিজয় টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি, দৈনিক কালবেলা, দৈনিক পূর্বাঞ্চল, দৈনিক যশোর বার্তা, দৈনিক সাত নদী’র তালা উপজেলা প্রতিনিধি এবং তালা সদরের সাবেক চেয়ারম্যান।
আরও উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর হাসান (এম.এ, ইতিহাস, এল.এল.বি), সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ (এম.এ, ইতিহাস, এল.এল.বি), সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ. মান্নান (বি.এ), সিনিয়র সদস্য এস.এম. আকরামুল ইসলাম (বি.এ সম্মান) উপস্থিত ছিলেন। এছাড়াও সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন (এম.এ, এল.এল.বি), দপ্তর সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চু (বি.এ), সিনিয়র সদস্য বি.বি.আর, সম্পাদক বিএম বাবলুর রহমান (এইচ.এস.সি), মোঃ জহর হাসান সাগর (এইচ.এস.সি), মোঃ ফয়সাল হোসেন (এইচ.এস.সি), কাজী এমদাদুল বারী জীবন, পার্থ প্রতীপ মন্ডল (এইচ.এস.সি), মোঃ লিটন হুসাইন (বি.এ), মোঃ হাফিজুর রহমান, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু (এম.এ), এ্যাডঃ খাঁন কবির আহমেদ (এম.এ, এল.এল.বি) এবং মোঃ বোরহান উদ্দীন বিশ্বা (বি.এ, অনার্স, এম.এ) প্রমুখ।
ওসি মোঃ শহিদুল ইসলাম হাওলাদার অনুষ্ঠানে তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, “সামাজিক ও আইন-শৃঙ্খলা রক্ষায় তালা উপজেলার প্রতিটি এলাকায় জনগণের সহযোগিতা কামনা করি। সাংবাদিকদের সাথে সুসম্পর্ক বজায় রেখে জনগণের সেবা করতে চাই।”
সভায় উপস্থিত সাংবাদিক ও প্রেসক্লাবের নেতৃবৃন্দও নবাগত ওসিকে শুভকামনা জানিয়ে বলেন, “আপনার নেতৃত্বে তালা উপজেলার আইন-শৃঙ্খলা ব্যবস্থা আরও উন্নত হবে এবং জনগণের সাথে সম্পর্ক মজবুত হবে।”
