শহীদ বুদ্ধিজীবী দিবসে তালা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

Date:

Share:

শহীদ বুদ্ধিজীবী দিবসে তালা প্রেসক্লাবের শ্রদ্ধা নিবেদন

তালা প্রতিনিধি:
মহান মুক্তিযুদ্ধের শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে তালায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে তালা প্রেসক্লাবের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

সোমবার সকালে তালা উপজেলার স্মৃতিসৌধে তালা প্রেসক্লাবের সভাপতি ও তালা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি এস.এম. জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, দপ্তর সম্পাদক এস.এম. হাসান আলী বাচ্চু,বীর মুক্তিযোদ্ধা ও অবঃসেনা সদস্য আব্দুল জলিলসহ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ফুলেল শ্রদ্ধা জানান।

এ সময় প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তানদের নির্মমভাবে হত্যা করে জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা চালানো হয়েছিল। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং তাঁদের আদর্শ নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের দায়িত্ব।

শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও নীরবতা পালন করা হয়।