তালা প্রতিনিধি
তালা প্রেসক্লাবের সদস্য কাজী ইমদাদুল বারী জীবন এর পিতা কাজী নজরুল ইসলাম মনি(৭৫) বুকের ব্যথাজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মরহুমের মৃত্যুতে রুহের মাগফিরাত কামনা ও শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোক প্রকাশ করেছে তালা প্রেসক্লাব।
পরিবার সূত্রে জানাযায়, গত ১১ ডিসেম্বর সন্ধ্যায় বুকের ব্যথাজনিত কারণে কাজী নজরুল ইসলাম মনি(৭৫) চিকিৎসার জন্য তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। শুক্রবার (১২ ডিসেম্বর) জুম্মার নামাজবাদ তালা আলিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে মরহুমকে তালা মহল্লা পাড়ার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি তিন পুত্র-বৌমা ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। মরহুম কাজী নজরুল ইসলাম মনি জাতীয় পার্টির একজন সক্রিয় কর্মী ও অবসারপ্রাপ্ত সরকারী কর্মচারী ছিলেন।
মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক তালা প্রতিনিধি এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, মো:বাহারুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
