শিক্ষকদের অধিকার নিশ্চিত করা হবে- সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

Date:

Share:

তালায় মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালা প্রতিনিধিঃ
তালা উপজেলায় শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের সহিত সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিবের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

শনিবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরে বাংলাদেশ শিক্ষক সমিতি তালা উপজেলা শাখার আয়োজনে উক্ত সংগঠনের সভাপতি শিক্ষক মোঃ ময়নুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি বলেন, তিনি এমপি থাকাকালে তালা-কলারোয়ার শিক্ষা অবকাঠামো উন্নয়নে ৩৭টি নতুন স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। শিক্ষার প্রসারে প্রতিটি ইউনিয়নে সমান নজর দিয়েছেন তিনি। কিন্তু গত ১৫ বছরে শিক্ষা খাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। একটি জাতিকে এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন শিক্ষকরা। তিনি দায়িত্ব পেলে শিক্ষকদের অধিকার ন্যায্য দাবি, পদোন্নতি, সুযোগ-সুবিধা এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তিনি আরও বলেন,তার জনপ্রিয়তার কারণেই তাকে মিথ্যা রাজনৈতিক মামলায় জড়ানো হয়েছিল। যে ঘটনার জন্য তাকে ৭০ বছর সাজা দেওয়া হয়েছিল, সে সময় তিনি ঢাকায় ছিলেন—এটা অনেকেই জানেন। দীর্ঘ কারাজীবন পার করেছেন, কিন্তু কখনো তিনি অন্যায়ের সঙ্গে আপস করেননি। প্রতিশোধ নেওয়ার সামর্থ্য থাকলেও প্রতিশোধ নেননি কখনো নিবেননা। কারণ তিনি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করেন না।

সভায় শিক্ষক হাছিবুর রহমান হাছিবের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন—শিক্ষানুরাগী মৃণাল কান্তি রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম এবিএম আলতাফ হোসেনের স্ত্রী শিক্ষানুরাগী রেহানা খানম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা, অধ্যাপক মোঃ মোশারফ হোসেন এবং বাংলাদেশ শিক্ষক সমিতির সদস্য সচিব মোঃ মতিয়ার রহমান। এছাড়াও বক্তব্য দেন—শিক্ষক জগদীশ চন্দ্র হালদার, মিজানুর রহমান, মানিক চন্দ্র নাথ, সাইদুর রহমান, নাজমিন আক্তার কেয়া, মতিউর রহমান ও শংকর কুমার প্রমুখ। সভায় তালা উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা অংশগ্রহণ করেন।