তালা প্রতিনিধি
তালায় জাতীয় পার্টির ওয়ার্ড শাখার সিনিয়র সহ-সভাপতি মরহুম মুহাঃ লিয়াকত আলী খাঁর কুলখানী, স্মরণসভা মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে তালার শিবপুর গ্রামে তার নিজ বাড়িতে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আয়োজন করা হয়। মরহুম লিয়াকত আলী খাঁ শিবপুর গ্রামের সুনামধন্য ব্যক্তিত্ব মাতব্বর কেরামত আলী খাঁ সাহেবের সেঝপুত্র। গত ১৯ অক্টোবর রবিবার ফজরের নামাজের প্রস্তুতি নেওয়ার সময় ওজু করতে গিয়ে হঠাৎ স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি, তালা সদরের সাবেক চেয়ারম্যান ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী তালা শহর শাখার সভাপতি এডভোকেট মশিয়ার রহমান, বিএনপি নেতা মোঃ মহিউদ্দীন শেখ, সাবেক ইউপি সদস্য সৈয়দ খায়রুল ইসলাম মিঠু, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, জামায়াতের খলিলনগর ইউনিয়ন সেক্রেটারি মুহাঃ আওরঙ্গজেব, তালা সদর ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গাজী সিরাজুল ইসলাম, যমুনা টিভির প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, শিবপুর জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মুহাঃ আব্দুর রশিদ, ইসলামকাটি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক ইউপি সদস্য আবুল কাশেম, সাবেক মেম্বার আব্দুর রহিম খাঁ (বুধো)সহ আরও অনেকে। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরত মাওলানা মুহাঃ আব্দুল আলিম গাজী। অনুষ্ঠানে শিবপুরসহ আশপাশের এলাকার শতশত মানুষ অংশগ্রহণ করেন। শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
